Posted in আন্তর্জাতিক

আইএসে ৭০ দেশের জঙ্গি

বিশ্বের ৭০ টির বেশি দেশ থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিয়েছে। তাদের ফাঁস হওয়া হাজারো নথি যাচাই করে গবেষকেরা এই তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আইএসের পক্ষত্যাগী এক ব্যক্তি প্রায় ১১ হাজার ব্যক্তিগত নথি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির কাছে হস্তান্তর করেন। যাচাইবাছাই করে এনবিসি ৪ হাজার ৬০০ নথি যুক্তরাষ্ট্রের কমব্যাটিং টেররিজম সেন্টারের (সিটিসি) কাছে দেয়। তারা আইএসের নথিগুলো বিশ্লেষণ করেছে।

চলতি বছর আইএসের বেশ কিছু গোপন নথি ফাঁস হয়। এর মধ্যে এনবিসির হাতে আসা তথ্য-প্রমাণ অন্যতম বড় ফাঁস হওয়া নথি।

সিটিসি বলছে, এনবিসির কাছ থেকে পাওয়া আইএসের নথিগুলো তারা নানাভাবে যাচাইবাছাই, তুলনা ও বিশ্লেষণ করেছে। নথি বিশ্লেষণে আইএসের নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া, সদস্যদের ব্যক্তিগত তথ্য, অতীত, মূল্যায়নকারীর মতামতসহ নানা দিক উঠে এসেছে।

নথি অনুযায়ী, আইএসের দলে নেওয়া নতুন সদস্যদের বয়স ১২ থেকে ৭০ বছরের কাছাকাছি। তবে সদস্যদের গড় বয়স ২৬ থেকে ২৭ বছর। আইএসে উল্লেখযোগ্য সংখ্যক অপ্রাপ্ত বয়স্ক নতুন সদস্য রয়েছে। সদস্যদের বৈবাহিক অবস্থা ও শিক্ষাগত যোগ্যতার দিকটিও নথিতে রয়েছে। সদস্যদের মধ্যে বিবাহিত-অবিবাহিত রয়েছে। তবে অবিবাহিত ব্যক্তিদের সংখ্যাই বেশি।

সিটিসির প্রতিবেদনে জানানো হয়, আইএসের সদস্যদের সার্বিক শিক্ষাগত যোগ্যতা সন্তোষজনক। তাদের মধ্যে অনেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত।

নথির তথ্য বিশ্লেষণ করে সিটিসি বলছে, ৭০ টির বেশি দেশের যোদ্ধারা আইএসে যোগ দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, তিউনিসিয়া, মরক্কো, তুরস্ক, মিসর, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, লেবানন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি। সৌদি আরব থেকে সবচেয়ে বেশি সদস্য এসেছে।

তথ্য অনুযায়ী, নতুন সদস্যদের উপযোগিতা নির্ধারণে আইএসের কর্মকর্তারা সাক্ষাৎকার নিয়েছেন। এ প্রসঙ্গে সিটিসি বলছে, আইএসে নানা ধরনের কাজ রয়েছে। তাদের আত্মঘাতী বোমা হামলাকারী দরকার। দরকার যোদ্ধা, শরিয়া কর্মকর্তা, নিরাপত্তারক্ষী, প্রশাসনিক কর্মকর্তা।

যেমন নতুন এক সদস্যের ক্ষেত্রে ফরমে আইএসের এক কর্মকর্তা লিখেছেন, তার গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে রসায়নে অভিজ্ঞতা।অনুরূপভাবে অন্যদের ক্ষেত্রেও তাদের অতীত, অভিজ্ঞতা, বিশেষত্ব নথিতে উল্লেখ করে মন্তব্য লেখা হয়েছে

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s