জসিমউদ্দীন ইতি হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এক পুকুরে দূর্বত্তরা বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে দূর্বত্তরা উপজেলার টেংরিয়া পাই পুকুরে বিষ দেয়। এতে প্রায় লক্ষাধিক মাছ মারা গেছে।
মাছ চাষী আব্দুল সালাম সাংবাদিকদের বলেন, পূর্বের শক্রতার জের ধরে এ ধরনের ক্ষতি করেছে। তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য কামনা করছি।