আসন্ন ছবি ‘আজহার’-এ বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে নার্গিস ফাখরিকে। ওই ছবিতে সঙ্গীতা বিজলানীর চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ইতোমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। তাতে ইমরান হাশমি ও নার্গিস ফাখরিকে রোমান্স করতে দেখা গেছে। রোমান্সের ধরণ বেশ প্রাকৃতিক মনে হলেও সেসব দৃশ্যে অভিনয় করা নাকি খুবই কঠিন ছিল বলে জানিয়েছেন তারা।
বিশেষ করে বেশ বিব্রত বোধ করেছেন নার্গিস ফাখরি। তিনি জানিয়েছেন, ছবিতে ইমরান হাশমিকে আমি পাঁচবার চুমু খেয়েছি। কিন্তু সেটি বড় কথা নয়, বড় বিষয় হলো সেই পাঁচটি চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে অসংখ্যবার রিটেক করতে হয়েছে। যা ছিল সত্যিই বিব্রতকর। তাছাড়া তাকে এতবার চুমু খাওয়া আমার চুক্তিতে ছিল না। এজন্য আমি বেশি পারিশ্রমিকও দাবি করি।
কৌতুক করে নার্গিস ফাখরি বলেন, আমি জানি; তিনি খুশি ছিলেন। কারণ, তিনি এরকম দৃশ্যে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। এরকম পরিস্থিতির অবতারণা ঘটবে তা আমি জানতাম। তবে ও ওটা পছন্দ করতো।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজহার উদ্দীনের জীবনকাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেছেন বলিউডের মেধাবী নির্মাতা টনি ডি সুজা।
আজহার-এ ইমরান হাশমির সঙ্গে আরও রোমান্স করবেন বলিউড সুন্দরী প্রাচী দেশাই। তিনি আজহার উদ্দীনের প্রথম স্ত্রী নাউরিনের চরিত্রে অভিনয় করেছেন। আর তার প্রেমিকা সঙ্গীতা বিজলানীর চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। এ হিসেবে প্রাচী দেশাইয়ের সঙ্গেই প্রথমে রোমান্স করবেন হাশমি।
সবকিছু ঠিক থাকলে ছবিটি ১৩ মে মুক্তি পাওয়ার কথা।