Posted in আন্তর্জাতিক

আমেরিকার ওহাইও গ্রামে এক রাতে ৮ খুন

যুক্তরাষ্ট্রের ওহাইও গ্রামে চারটি বাড়িতে থাকা আট ব্যক্তিকে মাথায় গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাইক কাউন্টির হিল রোড এলাকার ৩০ মাইলের মধ্যে এই আটজনকে হত্যা করা হয়।

পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার জানান, নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোর, অন্যরা সবাই প্রাপ্ত বয়স্ক। ওই হামলায় তিনটি শিশু রক্ষা পেয়েছে।

তিনি বলেন, অস্ত্রধারী ও ভয়াবহ বিপজ্জনক কোনো খুনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ এখনও ঘটনার কারণ উদঘাটন করতে পারেনি।

পুলিশ বলছে, ‘মৃত্যুদণ্ড কার্যকরের মতো’ করেই তাদের হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত- তার অনুসন্ধানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ওয়াইওর অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইন জানান, নিহতরা রোহডেন পরিবারের সদস্য। তিনি আরও বলেন, এই খুনের বিষয়ে আমরা এখনও কিছুই জানি না। কতজন খুনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তাও নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছি না।

নিহতদের মধ্যে কয়েকজনকে আগের রাতেই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইন।

তিনি বলেন, বেশ কয়েকজনের মৃতদেহ তাদের বিছানায় পাওয়া গেছে। একজন মাকে হত্যা করা হলেও তার পাশেই ঘুমিয়ে থাকা শিশুকে আঘাত করেনি হত্যাকারীরা।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় পিবলস এলিমেন্টারি ও পিবলস হাই স্কুলে তালা লাগিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতির কারণে কেউ যেন স্কুলে ঢুকতে বা স্কুল থেকে বের হতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন এডামস কাউন্টি ওহাইও ভ্যালি স্কুলের মুখপাত্র।

এক টুইট বার্তায় এ ঘটনায় শোক জানিয়েছেন ওহাইও’র গভর্নর ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী জন কাসিচ।

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s