Posted in বাংলাদেশ

বরগুনার আনন্দমেলা পণ্ড: হামলায় আহত অর্ধশতাধিক

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন মাঠে মাসব্যাপী আবাহনী ক্রীড়া চক্রের সাহায্যার্থে আয়োজিত আনন্দ মেলা শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় পণ্ড হয়ে গেছে। এ হামলায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। আহতদের পটুয়াখালী ও আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে আনন্দ মেলার সার্কাস প্যান্ডেলে প্রবেশ করাকে কেন্দ্র করে দু’দল সন্ত্রাসীদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে সংঘর্ষ মেলা অঙ্গনে ছড়িয়ে পড়লে উপস্থিত দর্শকরা বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে। এর একপর্যায়ে সন্ত্রাসীরা সার্কাস চলাকালীন সময়ে প্যান্ডেলে ঢুকে চেয়ার ও সার্কাসের যাবতীয় মালামাল ভাংচুর ও তাণ্ডব চালায়। এ সময় পুলিশ ও র‌্যাব-৮ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আয়োজকরা ১ বৈশাখ আবাহানী ক্রীড়া চক্রের সাহায্যার্থে মাসব্যাপী এ আনন্দ মেলার আয়োজন করে। সার্কাস, যাত্রা, পুতুল নাচ, হাউজি, চরকা, ফাইভ সুট, ওয়ান সুট ও রাফেল ড্রো ছিল এ মেলার প্রধান আকর্ষণ। প্রতিদিন সন্ধ্যা থেকে রাতভর চলত এ আনন্দযজ্ঞ।

অভিযোগ রয়েছে, এ আনন্দ মেলায় দেশীয় সংস্কৃতি বিকাশের পরিবর্তে চলছে অপসংস্কৃতি। আবাহনী ক্রীড়া চক্রের সাহায্যার্থে মাসব্যাপী আনন্দ মেলার আয়োজক কমিটির পরিচালক আবুল কাসেম চন্দনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সে ফোন ধরেনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পূলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আপাতত আনন্দ মেলা বন্ধ থাকবে।

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s