Posted in আন্তর্জাতিক

বাঁদর বাঁচালো ৩০ জনের প্রাণ

বাঁদরের বাঁদরামিতে কতকিছু হয়৷ লাফ দিয়ে, ঝাঁপ দিয়ে বাঁদর বাবাজী যা করেন তাতে আর কিছু না হোক বিরক্তি আসে কিছু পরে৷ সেরকমই লাফঝাঁপ করছিল বাঁদরটা৷ আসলে সে কিছু একটা বিপদের আভাস দিচ্ছিল৷

ঘটনাটা এরকম:
বেঙ্গালুরুর শ্রীরঙ্গপত্তনমে কাবেরী নদীর তীরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল৷ তাতে অংশ নিয়েছিলেন বহু ভক্ত৷ অনুষ্ঠান চলাকালীন কয়েকজন কাছেই একটি আমগাছের তলায় বসে গল্প করছিলেন৷ কোথা থেকে লাফ দিয়ে একটা বাঁদর এসে উৎপাত শুরু করে৷ কখনো দাঁত কিড়িমিড় করে, কখনো মুখ খিঁচিয়ে বাঁদরটা বারে বারে তেড়ে আসছিল৷ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই প্রাণীটা আরও ক্ষিপ্ত হয়ে যায়৷ হঠাৎ বাঁদরটা গাছের নিচে বসা ভক্তদের উপর মূত্র ত্যাগ করে৷ গালাগালি দিতে দিতে অনেকেই উঠে যান৷ ‘অপবিত্র’ থেকে ‘পবিত্র’ হতে কয়েকজন কাবেরী নদীতে স্নান করতে চলে যান৷ এমন সময় আম গাছের বিশাল একটা ডাল ভেঙে পড়ে৷ চাপা পড়েন কয়েকজন৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের৷ গুরুতর জখম হয়েছেন আরও তিনজন৷ অল্পের জন্য বেঁচে গিয়েছেন জনা তিরিশেক ভক্ত৷

বাঁদরের মূত্রে ‘অপবিত্র’ হওয়া প্রত্যেকেই এই ঘটনায় হতবাক৷ অবলা প্রাণীটা কি আগাম কোনও বিপদের আন্দাজ করেছিল? অল্পের জন্য বেঁচে যাওয়া প্রত্যেকের মনে ঘুরছে এই প্রশ্ন৷ গাছের তলায় সবাই থাকলে নিহতের সংখ্যা আরও বাড়ত৷ বাঁচিয়ে দিল বাঁদরটা৷

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s