কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তাঁর বিবাদ বলিপাড়া ছেড়ে এখন আদালতের দরজায় ধাক্কা দিচ্ছে৷ এরমধ্যেই নতুন জল্পনার বিষয় হয়ে উঠেছেন হৃতিক রোশন৷ বলিউডের আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছে নতুন প্রেমিকার জন্যই নাকি কঙ্গনার সঙ্গে তাঁর রোম্যান্টিক সম্পর্ক একঝটকায় শেষ করে দিয়েছেন হৃতিক৷
হৃতিকের নতুন প্রেমিকাও বলি-পরিবারের সদস্য৷ প্রথমসারির ফিল্মি পরিবারের সন্তান হলেও তিনি নিজে বলিউডের সঙ্গে পেশাগতভাবে যুক্ত নন৷ তবে তাঁর পরিবারের অনেকেই সিনেমার জগতের সঙ্গে যুক্ত৷ বলিউডের জল্পনা, হৃতিক রোশনের এই নতুন প্রেমিকা আর কেউ নন বরং অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা৷ বলিউডের গুঞ্জন, শ্বেতার সঙ্গে প্রেমের আগে অন্য সব পুরনো সম্পর্ক থেকে তাঁকে বেরিয়ে আসতে হবে বলে হৃতিককে হুঁশিয়ারি দিয়েছেন বিগ-বি৷
তারপরই কঙ্গনা যাতে তাঁর নতুন সম্পর্ক নষ্ট করে দিতে না পারে এবং মিডিয়ায় নতুন প্রেমিকার পরিচয় না ফাঁস করে দিতে পারে তার জন্য কঙ্গনার মুখ বন্ধ করতে উঠে পরে লেগেছেন হৃতিক৷ এর জন্য আইনের রাস্তার দ্বারস্থ হয়েছেন তিনি৷ বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, হৃতিকের সঙ্গে তাঁর নতুন সম্পর্কের কারণেই দিল্লি থেকে মুম্বাইয়ে সেটল হতে চান দুই সন্তানের জননী শ্বেতা৷ তার জন্য তিনি বাড়ি খুঁজছেন হন্য হয়ে৷ তবে নাইট পার্টির কারণে কেউই তাঁকে বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চাইছে না৷ এ ব্যাপারে তাঁর প্রভাবশালী বাবাও কিছু সাহায্য করতে পারছেন না শ্বেতাকে৷
সূত্র: সংবাদ প্রতিদিন