Posted in বাংলাদেশ

আততায়ীর হামলায় ‘রূপবান’ পত্রিকার সম্পাদক নিহত

ঢাকায় অজ্ঞাতপরিচয় আততায়ীদের হামলায় বাংলাদেশের সমকামীদের প্রথম পত্রিকা রূপবানের একজন সম্পাদক জুলহাস মান্নানসহ দুব্যক্তি নিহত হয়েছে।

প্রাথমিক খবরে এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।দ্বিতীয় ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।এই দুটি হত্যার কারণ সম্পর্কেও এখনি ধারণা পাওয়া যাচ্ছে না।

ঢাকা থেকে সংবাদদাতারা জানাচ্ছেন, নিহত জুলহাস মান্নান ঢাকায় মার্কিন দাতা সংস্থা ইউএস এইডের কর্মরত ছিলেন। এই হত্যার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন আজই দিনের আরো আগের দিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেন যে বিশ্বের অনেক আধুনিক দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

প্রত্যক্ষদর্শী ও কলাবাগান পুলিশের বরাত দিয়ে সংবাদদাতারা জানাচ্ছেন, বিকাল পৌনে ছয়টার দিকে পার্সেল ডেলভারির নাম করে বেশ ক`জন লেকসার্কাস রোডের বাড়িটিতে প্রবেশ করে। এরপর তারা ঐ দুজনকে কুপিয়ে হত্যা করে।

এর আগে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষককে এএফএম রেজাউল করিম সিদ্দিকীকেও একই কায়দায় দিনেদুপুরে খুন করা হয়। ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাম্প্রতিক বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন।

দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে নানাভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন। মি. খান বলেন, দেশি জঙ্গিরাই আইএসের নাম ব্যবহার করে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s