Posted in আন্তর্জাতিক

ইয়েমেনে ৮ শতাধিক আল কায়েদা সদস্য নিহত

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রাদেশিক রাজধানীতে সামরিক অভিযানে আল-কায়েদার আট শতাধিক জঙ্গি নিহত হয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনের সরকারপন্থী সেনারা এই অভিযান চালায়। সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ওই প্রাদেশিক রাজধানীটি গত প্রায় এক বছর ধরে আল-কায়েদার দখলে ছিল।

সামরিক সূত্রগুলো বলছে, দেশটির সরকারপন্থী বাহিনী মুকাল্লা শহর ও একটি তেল টার্মিনাল পুনর্দখল করেছে। শহরটিকে জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

সোমবারের এক বিবৃতিতে আরব জোটের কমান্ডাররা বলেন, অভিযানে আল-কায়েদার আট শতাধিক জঙ্গি নিহত হয়। এর মধ্যে সংগঠনটির কিছু নেতাও আছেন। কিছু জঙ্গি পালিয়ে গেছে।

এক সেনা কর্মকর্তা বলেন, তারা মুকাল্লা শহরের কেন্দ্রে প্রবেশ করেছেন। সেখানে আল-কায়েদার পক্ষ থেকে কোনো প্রতিরোধের মুখোমুখি হন নি।

জঙ্গিদের কবজায় যাওয়া ইয়েমেনের বিভিন্ন অংশ পুনর্দখলের উদ্দেশে ব্যাপকভিত্তিক ওই অভিযান চালানো হয়।

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s