Posted in বাংলাদেশ

কলাবাগানে দুর্বৃত্তদের হামলায় নিহত ২

রাজধানীর কলাবাগান থানা এলাকার একটি বাড়িতে ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওই ৩৫ নম্বর লেক সার্কাস এলাকার সাত তলার বাড়িটির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে। কুপিয়ে হত্যা করেই পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিয়ে আরও খোঁজ-খবর চলছে বলে জানান ডিসি আবদুল বাতেন।

ওই ভবনের নিরাপত্তা কর্মী মো. পারভেজ বলেন, বিকেলে ১০ থেকে ১২ জন লোক কুরিয়ারের পার্শ্বেল আছে বলে বাসায় ঢুকতে চান। আমি তাদের দরজায় দাঁড় করিয়ে  দ্বিতীয় তলায় জুলহাস সাহেবের ফ্ল্যাটে যাই।

‘কিন্তু তারাও আমার পিছু পিছু সেখানে গিয়ে দরজা খুলে বের হতেই জুলহাস সাহেবের মাথায় আঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s