Posted in আন্তর্জাতিক

লাদেনকে মারতে আমেরিকার সঙ্গে চুক্তি করে পাকিস্তান

বহুদিন ধরে পাকিস্তান সরকারের বন্দি ছিল আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। পরে তাকে মারতে পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে চুক্তি হওয়ার পরই ওসামাকে খতম করে আমেরিকা। নিজের লেখা বইয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন নামী মার্কিন সাংবাদিক সেইমর হার্শ।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে সেনা এলাকায় এক বাংলোর মধ্যে ঢুকে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খতম করে মার্কিন সেনার দল।

হার্শ জানিয়েছেন, গত একবছর ধরে তিনি যে সমস্ত নতুন প্রমাণ পেয়েছেন তাতে এই ধারণা তাঁর বদ্ধমূল হয়েছে। একইসঙ্গে তিনি আরও দাবি করেছেন, ২০০৬ সাল থেকেই পাকিস্তান সরকারের বন্দি হয়ে ছিল ওসামা বিন লাদেন। সৌদি আরবের মদতেই লাদেনকে বন্দি করা হয় বলে দাবি করেছেন বিখ্যাত সাংবাদিক হার্শ।

তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র লাদেনকে খতম করতে পারবে। তবে এমনভাবে কাজটি করতে হবে যাতে মনে হয়, পাক সরকার বিষয়টি কোনওভাবেই জানত না। কারণ সেইসময়ে পাকিস্তানের উপরে কড়া নড়র ছিল ভারতের। তা থেকে বাঁচতেই পাকিস্তান সরকার আমেরিকাকে এই প্রস্তাব দেয়। আর তাতে রাজি হয় মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গতবছরে এই একই দাবি হার্শ করেছিলেন। তবে আমেরিকার বড় সংবাদ প্রতিষ্ঠানগুলি কেউই তাঁর এই বক্তব্যকে স্বীকৃতি দেয়নি। সেই বক্তব্যই ফের একবার নিজের লেখা বই ‘দ্য কিলিং অব ওসামা বিন লাদেন’-এ প্রকাশ করেছেন তিনি।

লেখক:

online news portal

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Google photo

You are commenting using your Google account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s